মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু

৩ বার সাপে কামড়েছিল, জানালেন সালমান

৩ বার সাপে কামড়েছিল, জানালেন সালমান

বিনোদন ডেস্ক :: আজ বলিউডের ভাইজান পা দিলেন ৫৬ তে। তবে তার আগেই পানভেল ফার্ম হাউজে সাপে কামড়ায় সালমানকে। রবিবার সকালেই ঘটে দুর্ঘটনাটি। তড়িঘড়ি চিকিৎসার জন্য নিকটবর্তী এমজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভাইজানকে। দেওয়া হয় বিষ নিরোধক ওষুধও। জন্মদিনের দিন ভোররাতে হাসিমুখেই সংবাদমাধ্যমের সামনে এলেন সালমান। সালমান খান এদিন এএনআই-কে বলেন, একটি সাপ ফার্মহাউসে ঢুকেছিল। আমি লাঠি দিয়ে বাইরে বার করার চেষ্টা করছিলাম।
সাপটাকে ধরে ছেড়ে দেওয়ার সময়ই কামড়ে দেয়। তিনবার কামড়ায় সাপটি। এক ধরনের বিষাক্ত সাপ ছিল। ৬ ঘন্টা হাসপাতালে ভর্তি ছিলাম। আমি এখন ভালো আছি। হাসপাতাল থেকে সালমানের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। কালো কাপড়ে চোখ বন্ধ করে বিছানায় বিশ্রাম নিতে দেখা যায় তাকে। ছবির কমেন্ট সেকশনে অভিনেতার ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সাপের কামড় খাওয়ার পর সালমানকে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে এখন একদম ফিট ভাইজান। ঘনিষ্ঠদের নিয়ে জমিয়ে পার্টিও করলেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com