মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরের কৃতিসন্তান ব্রিগেডিয়ার মোশাহেদ চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরের কৃতিসন্তান ব্রিগেডিয়ার মোশাহেদ চৌধুরীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান ব্রিগেডিয়ার ( অবঃ) মোশাহেদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  গত বৃহস্পতিবার (০৯ জুন) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি  ইন্তেকাল করেন।  মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৬ বছর। শুক্রবার  ঢাকায় মরহুমের নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।  মৃত্যকালে তিনি স্ত্রী কন্যা ও দুই পুত্র সন্তান সহ বহু গুনগ্রাহী এবং আত্মীয় স্বজন রেখে গেছেন।
মোশাহেদ চৌধুরী জগন্নাথপুরের উন্নয়নে; বিশেষ করে খাদ্য গুদামের পাশ্ববর্তী  নলজুর নদীর উপর ব্রিজ নির্মাণে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সততা ও ন্যায়পরায়ণতার জন্য জগন্নাথপুরের মানুষের কাছে ছিলেন প্রিয় ব্যক্তিত্ব ।
ব্রিগেডিয়ার মোশাহেদ চৌধুরী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামে ১৯৩৬ সালে এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ হতে উচ্চ মাধ্যমিক  পাশ করে ১৯৬০ সালে পাকিস্তান সামরিক বাহিনীতে “কমিশন অফিসার” হিসেবে যোগ দান করেন। তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন।তন্মধ্যে – বি.ডি.আর এর ডেপুটি মহাপরিচালক, সামরিক আদালতের প্রধান বিচারক, বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, ত্রান ও পূর্ন বাসন অধিদপ্তরের মহাপরিচালক এবং সর্বশেষ ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন শেষে  ১৯৯০ সালে অবসর গ্রহন করেন। অবসর গ্রহণ করার পর তিনি  তাবলীগ জামাতের সাথে যূক্ত হয়ে দীর্ঘদিন দেশে বিদেশে ইসলামের খেদমতে নিয়োজিত ছিলেন।
এছাড়াও তিনি ছিলেন সুনামগঞ্জ সমিতি ঢাকা’র প্রতিষ্টাতা সভাপতি।
মোশাহেদ চৌধুরীর মৃত্যুতে জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের  প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।
শোক বার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ  মহান আল্লাহ পাকের দরবারে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন,  রাহমানুর রাহিম যেন উনাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসীব করেন।  এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com