মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

নির্বাচনে অংশগ্রহণ করতে সব দলকে অনুরোধ সিইসি’র

নির্বাচনে অংশগ্রহণ করতে সব দলকে অনুরোধ সিইসি’র

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে সব রাজনৈতিক দলকে অনুরোধ জানিয়ে আসছি।

রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় নিবন্ধিত দল বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে আলোচনায় বসে সাংবিধানিক সংস্থাটি।

দলটির আমির হযরত মাওলানা হাফেজ আতাউল্লাহ ইবনে হাফেজীর নেতৃত্বে ১২ সদস্য ইসির সংলাপে অংশ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এতে সভাপতিত্ব করছেন। এছাড়া ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ অন্য চার কমিশনারও এ সংলাপে উপস্থিত ছিলেন।

বক্তব্যে সিইসি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ্য করে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করেছি। সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করতে অনুরোধ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আপনাদের প্রতি আমাদের একটাই অনুরোধ থাকছে, অবাধ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচনে আমাদের করণীয় নির্ধারণে আপনারাও ভূমিকা রাখবেন। অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সবারই প্রত্যাশা। সে লক্ষ্যে আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং থাকবে। আপনাদের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন। আমরা সবার পরামর্শ ও মতামত জানার জন্য চেষ্টা করছি।’

এরপর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে সংলাপ হবে। অন্যদিকে দুপুর আড়াইটা থেকে বিকের সাড়ে ৩টা পর্যন্ত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সঙ্গে সংলাপ হওয়ার কথা থাকলেও দলটি ইসির সংলাপে অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে। এছাড়া, বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ইসলামী ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে সংলাপ হওয়ার কথা রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com