শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে উপজেলা নির্বাচন : রশি আছে, পোস্টার নেই

জগন্নাথপুরে উপজেলা নির্বাচন : রশি আছে, পোস্টার নেই

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নির্বাচনী পোস্টারে ছেয়ে গিয়েছিল পুরো উপজেলা। হাট-বাজার ও গ্রাম-গঞ্জের সড়কের ওপর রশিতে ঝুলছিল ওই সব পোস্টার। কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে অধিকাংশ পোস্টার।

গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থক ও প্রচার কাজে যুক্ত থাকা ব্যক্তিদের সাথে আলাপ করে জানা যায়, বৃষ্টির মৌসুম না থাকা লেমিনেটিং ছাড়া বেশির ভাগ পোস্টারই ছাপা করা হয়। আর ওই সব পোস্টার অনেক জায়গায় রশি দিয়ে ঝুলানো হয়েছিল, কিন্তু গত সোমবার রাত থেকে বৃষ্টি হওয়ায় এখন শুধুই রশি আছে, পোস্টার নেই। কোথাও আবার রশিতে ঝুলছে ছেঁড়া পোস্টার। কোথাও কোথাও রশিও ছিঁড়ে নিচে পড়ে আছে।

সমর্থকরা জানান, পোস্টার নষ্ট হয়ে যাওয়ায় এখন তাঁদের আবার নতুন করে পোস্টার লাগাতে হবে। বৃষ্টির কারণে পোস্টার নষ্ট হওয়ায় প্রার্থীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

জানা গেছে, প্রতিটি সাদা–কালো নির্বাচনী পোস্টারের জন্য আড়াই থেকে তিন টাকা খরচ হয়। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঠিক কী পরিমাণ পোস্টার টাঙানো হয়েছিল, তার সুনির্দিষ্ট কোনো হিসাব নেই। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ পর্যন্ত উপজেলাজুড়ে টানানো পোস্টারের সংখ্যা প্রায় দেড় লাখ হবে।

এদিকে আবার বৃষ্টিতে ভিজেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা। গতকাল উপজেলার গড়গড়ি গ্রামে বৃষ্টিতে ভিজে গণসংযোগকালে কথা হয় চেয়ারম্যান প্রার্থী মুক্তাদির আহমদ মুক্তার (আনারস) সঙ্গে। তিনি বলেন, পুরো এলাকাতেই পোস্টার টাঙানো হয়েছিল। বৃষ্টিতে এসব পোস্টারের অধিকাংশই নষ্ট হয়ে গেছে। এখন আবার নতুন করে পোস্টার টাঙাতে হবে। তিনি আরো বলেন, বৃষ্টির দিনে ঘরে বসে থাকলে তো হবে না। নির্বাচনী মাঠে এগিয়ে রয়েছি। বিগত করোনা মহামারি ও বন্যা পরিস্থিতি যেভাবে জনগণের পাশে ছিলাম এখনও আছি।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুফিয়া খানম সাথী বলেন, নির্বাচনের আর বেশি দিন নেই। বৃষ্টিতে বসে থাকলে প্রচানণায় পিছিয়ে পড়বো।

উল্লেখ্য, একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ২ নভেম্বর ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com