বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে ভোটে আ.লীগের আকমল বিজয়ী

জগন্নাথপুরে ভোটে আ.লীগের আকমল বিজয়ী

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৪ হাজার ৩৭০ ভোট বেশী পেয়ে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকমল হোসেন বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ২৪ হাজার ১২০ ভোট পেয়ে কেন্দ্রভিত্তিক ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তের খেজুর গাছ প্রতীকের প্রার্থী সৈয়দ তালহা আলম পেয়েছেন ১৯ হাজার ৭৫০ ভোট। তৃতীয় স্হানে আওয়ামী লীগ বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী মুক্তাদীর আহমদ মুক্তা।
বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ৮৯ টি ভোটকেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণ সম্পন্ন হয়।
তবে ভোটার উপস্হিতি ছিল একেবারে কম। কাস্টিং ভোট গড়ে ২০%।

এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫ প্রার্থী। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান (মোটর সাইকেল), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকমল হোসেন (নৌকা), বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা (আনারস), জমিয়ত মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম (খেজুর গাছ) ও স্বতন্ত্র প্রার্থী আব্বাস উদ্দিন (ঘোড়া)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com