সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

আওয়ামী লীগের কেন্দ্রে টিকে গেলেন আজিজুস সামাদ ডন

আওয়ামী লীগের কেন্দ্রে টিকে গেলেন আজিজুস সামাদ ডন

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

আওয়ামী লীগের নতুন কমিটির ২৮ কার্যনির্বাহী সদস্যর মধ্যে ২৭ জনের নাম ঘোষণা করা হয়েছে। নতুন ঘোষণা দেওয়া ২৭ নামের মধ্যে নতুন মুখ চারজন।

 

গত কমিটির সদস্য হিসেবে টিকে গেছেন প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ তনয় সুনামগঞ্জের জগন্নাথপুরের আজিজুস সামাদ ডন। এছাড়াও সিলেট অঞ্চলের আরেকজন ডাঃ মুশফিক হোসেন চৌধুরী টিকে যান।

 

রবিবার (১ জানুয়ারি) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সভা শেষে গণভবনের সামনে সাংবাদিকদের কাছে কার্যনির্বাহী সদস্য ষোঘণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- আবুল হাসনাত আবদুল্লাহ, নুরুল ইসলাম ঠান্ডু, বিপুল ঘোষ, ইকবাল হোসেন অপু, দীপংকর তালুকদার, আমিনুল আলম মিলন, বেগম আখতার জাহান, ডা. মুশফিক হোসেন চৌধুরী, কল্পনা, অ্যাড. সফুরা বেগম রুমি, অধ্যাপক মো. আলী আরাফাত, তারানা হালিম, সানজিদা খানম, হোসনে আরা লুৎফা ডালিয়া, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, শাহাবুদ্দিন ফরাজি, মেরিনা জামান, পারভীন জামান গোলাম রব্বানি চিনু, মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, গ্লোরিয়া সরকার ঝর্ণা, সাঈদ খোকন, আজিজুস সামাদ ডন , সাখাওয়াত হোসেন শফিক, দীলিপ কুমার চ্যাটার্জি ও তারিক সুজাত। অবশিষ্ট একজনের নাম পরে ঘোষণা করা হবে।

 

২৭ নামের মধ্যে নতুন মুখ হিসেবে এসেছেন সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী আরাফাত, দীলিপ কুমার চ্যাটার্জি ও তারিক সুজাত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com