সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুর প্রেসক্লাবের জরুরী সাধারণ সভায় অপপ্রচারের নিন্দা প্রকাশ

জগন্নাথপুর প্রেসক্লাবের জরুরী সাধারণ সভায় অপপ্রচারের নিন্দা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : :

সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের এক জরুরী সভা বৃহস্পতিবার বিকেলে ডাকবাংলো রোডের প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি শংকর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন- প্রেসক্লাব সহ সভাপতি তাজ উদ্দিন আহমদ,সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু,যুগ্ন সম্পাদক অমিত দেব, ইত্তেফাক প্রতিনিধি আব্দুল হাই প্রমুখ।

সভায় সম্প্রতি জগন্নাথপুর প্রেসক্লাবের নাম ব্যবহার করে কতিপয় হলুদ সাংবাদিকরা নাম সর্বস্ব অনলাইন সহ বিভিন্ন গনমাধ্যমে জগন্নাথপুর প্রেসক্লাবের কমিটি গঠন শীর্ষক সংবাদ প্রকাশ করে বিভ্রান্তির সৃষ্টি করছে। প্রেসক্লাবের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানানো হয়।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন,জগন্নাথপুর প্রেসক্লাব ১৯৮৫ সাল থেকে কার্যক্রম চালিয়ে আসছে। এডভোকেট সৈয়দ শায়েখ আহমদ কে সভাপতি ও দেলোয়ার হোসেন কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। যার ধারাবাহিকতায় আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সম্প্রতি ভূঁইফোড় অনলাইন ও নামসর্বস্ব কিছু পত্রিকার নাম ব্যবহার করে সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী কিছু দুষ্কৃতিকারী; যাদের বিরুদ্বে নারী কেলেংকারী, মাদক ব্যবহার সহ নানা অপরাধ মূলক কর্মকান্ডের সুনির্দিষ্ট অভিযোগ থানায় রয়েছে। তারা প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচার চালাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। নানা অপকর্মে জড়িত একজন নিজেকে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে প্রচার করছে, যা হাস্যকর। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সচেতন জগন্নাথপুর বাসীর প্রতি আহবান জানাই।

সভায় নতুন সদস্য সংগ্রহের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি পাস।

কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা, সরকার নিবন্ধিত দৈনিক পত্রিকার নিয়োগপত্র সহ আবেদন আহবান করা যাচ্ছে।

আবেদন পাঠানোর ঠিকানা সভাপতি / সাধারন সম্পাদক, জগন্নাথপুর প্রেসক্লাব, ডাকবাংলা রোড,জগন্নাথপুর।

মোবাইলঃ ০১৭১১৪৫৯৯৩৮,০১৭২১৪২৫৮৩৪

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com