সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত : গুলিবিদ্ধ সহ আহত ১৫

জগন্নাথপুরে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত : গুলিবিদ্ধ সহ আহত ১৫

নিজস্ব প্রতিবেদক ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে অস্ত্রধারী সন্ত্রাসী দের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সৈয়দ জামাল মিয়া ( ৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় ১৫ জন। গুলিবিদ্ধ গুরুতর আহত সৈয়দ আনহাই মিয়া (৬০) সৈয়দ আমিন মিয়া ( ৫২) সৈয়দ হোসাইন মিয়া ( ৩৪)শিপু মিয়া (৩০) সেলুমিয়া (৫৫) ও আহত সৈয়দ নাহিদ আহমদ (২০) কে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যান্য দের স্হানীয় হাসপাতালে প্রেরন করা হয়।
সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে এলাকায় পুলিশে মোতায়ন রয়েছে।

উপজেলার সৈয়দপুর (ইশানকোনা) গ্রামে শুক্রবার (২৮ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।এসময় সৈয়দপুর (ইশানকোনা) গ্রামের সৈয়দ আনহাই মিয়ার ছেলে সৈয়দ জামাল মিয়া অস্ত্রধারী সন্ত্রাসী দের গুলিতে গুরুত্বর আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় জামাল মিয়ার মৃত্যু হয়।

জানা যায়, আনহাই মিয়ার ছেলে হোসাইন মিয়ার সাথে সৈয়দপুর বাজারে একিই এলাকার সৈয়দ হুসবান নূরের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সন্ধার দিকে হোসাইন মিয়া কে প্রতিপক্ষের লোক জন মারপিট করে। পরে
স্হানীয় পোষ্ট অফিস সংলগ্ন সড়কে হোসাইন মিয়ার লোক জন ও সৈয়দ হুসবান নূরের নেতৃত্বে তার লোক জন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষ বন্দুক দিয়ে এলোপাতাড়ী গুলি করলে হোসাইন মিয়ার বড়ভাই জামাল মিয়া বুকে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গুলিবিদ্ধ সহ কম পক্ষে ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন নিহতের চাচা গুলিবিদ্ধ সৈয়দ আমিন মিয়া বলেন, আমি মধ্যস্হতা করে আমার লোকদের বাড়ীতে নিয়ে আসতে চাইছিলাম এসময় আমাদের লক্ষ্য করে হুসবান নূর এলোপাতাড়ী গুলি করতে থাকে। আমার ভাতিজা জামাল কে গুলিতে জাজরা করে দেয়। আমি ও আমার ভাই সহ আমাদের সবার উপর গুলি করে ত্রাসের সৃষ্টি করে।
সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশিস ধর জানান, আমরা ঘটনা স্হলে অবস্হান করছি । অপরাধী দের বিরুধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

জগন্নাথপুর থানার ওসি মিজানূর রহমান জানান, ঘটনা স্হলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা ঘটনা স্হলে রয়েছি। আসামী দের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com