বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে ঘুমের ওষুধ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু

জগন্নাথপুরে ঘুমের ওষুধ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন জসিম খান নামের এক ব্যবসায়ী।

ঋণগ্রস্ত ওই ব্যবসায়ী হতাশা থেকে অতিরিক্ত ঘুমের সেবন করেন বলে পারিবারিক সুত্র জানায়।

শুক্রবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিম খান মারা যান।

জসিম খান উপজেলার মিরপুর গ্রামের আছকির খানের ছেলে। মিরপুর বাজারে তার বিকাশ ও রিচার্জের একটি দোকান রয়েছে।

জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক সুশংকর পাল শনিবার যুগান্তর কে বলেন,পরিবারের লোকজন বলছেন ব্যাবসায়ী জসিম অতিরিক্ত ঘুমের ঔষধ সেবন করেছেন। তবে ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানাযাবে।

তিনি জানান, ময়নাতদন্তের পর সিলেট কোতোয়ালি থানার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জসিমের বাবা আছকির খান জানান, বৃহস্পতিবার প্রতিদিনের মতো রাতের খাওয়া-দাওয়া শেষ করে জসিম নিজের শোয়ার ঘরে ঘুমিয়ে পড়ে। হঠাৎ ভোর ৪টার দিকে জসিমকে বমি করতে দেখে তার স্ত্রী। পরে পরিবারের লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আছকির খান বলেন, হাসপাতালে মৃত্যুর আগে আমার ছেলে জানায়, সে আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ায় কিছুদিন ধরে হতাশায় ভুগছিল। হতাশা থেকে মুক্তি পেতে সে সবার অজান্তে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেছিল।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com