শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে পিকআপ ভ্যানের চাপায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

জগন্নাথপুরে পিকআপ ভ্যানের চাপায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুরে পিকআপ ভ্যানের চাপায় ইয়ামিন আহমদ নামের ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত রোববার সন্ধ্যায় সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর পৌরসভার ফায়ার ষ্টেশন সংলগ্ন হাসিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে পিকআপ ভ্যানটি জব্দসহ চালক ও তার সহযোগিকে আটক করেছে। সোমবার আটককৃত দের গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিহত শিশু উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের সৈয়দ আব্দুন নুরের ছেলে। সে হাসিমাবাদ এলাকায় তার মামার বাড়িতে পরিবারের লোকজনের সঙ্গে থাকত।
গ্রেপ্তার কৃতরা  হলেন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কলাবাড়ি সরিষপুর গ্রামের সাহেব আলীর ছেলে পিকআপ চালক রুহুল আমিন ফয়সল (২৫) ও তার সহযোগী একই উপজেলার বেরী গ্রামের মৃত আকরম মিয়ার ছেলে মইনুল ইসলাম (২৪)।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী  জানান, সন্ধ্যা ৬ টার দিকে শিশু ইয়ামিন সড়ক পারাপার হতে গিয়ে পিকআপ ভ্যানের চাপায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এঘটনায় শিশুটির বাবা মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com