শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা সৈয়দ  জামান নাসের সুনামগঞ্জ – ৩ আসনে আওয়ামীলীগের মনোনয়নে এমপি হতে চান

যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা সৈয়দ  জামান নাসের সুনামগঞ্জ – ৩ আসনে আওয়ামীলীগের মনোনয়নে এমপি হতে চান

নিজস্ব প্রতিনিধি : নব্বই দশকের ছাত্রনেতা, যুক্তরাজ্যের বিশিষ্ট রাজনীতিবিদ ও কমিউনিটি নেতা, সর্ব-ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক, যুক্তরাজ্য যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক, অল-ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির সহ-সভাপতি, লন্ডন মহানগর আওয়ামীলীগের  সাংগঠনিক সম্পাদক  সৈয়দ জামান নাসের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  জগন্নাথপুর – শান্তিগন্জ্ঞ নিয়ে গঠিত সুনামগঞ্জ – ৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে এমপি হতে চান।  আওয়ামীলীগের মনোনয়ন পেতে তিনি দির্ঘ  দিন ধরে লবিং চালিয়ে যাচ্ছেন বলে জানিয়াছেন।
সৈয়দ জামান নাসের দীর্ঘ দিন ধরে যুক্তরাজ্যে অবস্হান করে অত্যান্ত সক্রিয় ভাবে আওয়ামীলীগের রাজনীতি  করে আসছেন। তার গ্রামের বাড়ী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্য বাহী সৈয়দ পুর গ্রামে। মাতৃভূমির টানে তিনি প্রায়ই দেশে আসেন। এলাকার মানুষের সুখেদুঃখে পাশে দাঁড়ান। গরীব দুঃখী মানুষকে আর্থিক সহায়তা দিয়ে থাকেন। এলাকাবাসীর নিকট তিনি এক জন দানশীল ব্যাক্তি হিসাবে পরিচিত ।
সৈয়দ জামান নাসের এ প্রতিবেদক কে বলেন, আমি বঙবন্ধুর আদর্শের সৈনিক। আমি দীর্ঘ দিন ধরে আওয়ামীলীগের রাজনীতি করে আসছি। আমি রাজনীতির মাধ্যমে গনমানুষের সেবা করার চেষ্টা করছি। আসন্ন নির্বাচনে আমি সুনামগঞ্জ ৩ আসনে নির্বাচন করতে আগ্রহী। আওয়ামীলীগ তথা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন  তবে আমি নির্বাচনে অংশ গ্রহন করবো ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com