মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

শান্তিগঞ্জের মাহবুবা কমিউনিটি সেন্টারের গ্যারেজ থেকে ২ টি মোটর সাইকেল চুরি 

শান্তিগঞ্জের মাহবুবা কমিউনিটি সেন্টারের গ্যারেজ থেকে ২ টি মোটর সাইকেল চুরি 

সামিউল কবির, শান্তিগঞ্জ থেকে:: শান্তিগঞ্জ থানা সংলগ্ন মাহবুবা কমিউনিটি সেন্টারের গ্যারেজ থেকে রাতের আঁধারে ২ টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ চুরির বিষয়ে ২৭ জানুয়ারী শান্তিগঞ্জ থানায় পৃথক সাধারণ  করেছেন মোটর সাইকেলের মালিক বিশ্বম্ভপুর থানার ধনপুর ইউনিয়নের চান্দাগাঁও গ্রামের জজ মিয়ার ছেলে সিনজেন্টা কোম্পানীর এমডিএস উজ্জল আহমদ ও রাজশাহী জেলার দুর্গাপুর থানার কাঠালবাড়িয়া গ্রামের মো: সামাদ আলীর ছেলে শান্তিগঞ্জ, ছাতক,জগন্নাথপুর ও দিরাই উপজেলার বিএসআরম স্ট্রীলস রি-রোলিং মিলস লিমিটেডের মার্কেটিং কর্মকর্তা মো: শামীম আলী। শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরী নং ১১৯৪ তারিখ ২৭.০১.২৪।  সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ শান্তিগঞ্জ থানা সংলগ্ন মাহবুবা কমিউনিটি সেন্টারের ২য় তলার ভাড়া বাসায় থাকেন তারা। প্রতিদিনের ন্যায় রাত সাড়ে ৯ টায় একটি ১ শত সিসির বাজাজ ও ১ শত ১০ সিসির লিভো মোটর সাইকেল গ্যারেজে রাখিয়া তালাবদ্ধ করিয়া বাসায় গিয়ে রাতের ঘুম শেষে সকালে উঠে গ্যারেজে গিয়ে দেখেন তাদের মোটর সাইকেল দুটি নেই। অনেক খোঁজাখুঁজির পর কোথাও খোঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরী করেন তারা।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, মোটর সাইকেল  চুরির খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, মোটর সাইকেলগুলো উদ্ধারের জন্য  পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com