বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

দোয়ারার শুটকী তৈরির কাজ পরিদর্শনে শান্তিগঞ্জের সিবিও সদস্যরা

দোয়ারার শুটকী তৈরির কাজ পরিদর্শনে শান্তিগঞ্জের সিবিও সদস্যরা

সামিউল কবির, শান্তিগঞ্জ থেকে:: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিবিও সদস্যরা মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় অভিজ্ঞতা বিনিময় সফর করেন দোয়ারাবাজার উপজেলার আমবাড়ী শুটকী পল্লীতে।

 

 

 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় অভিজ্ঞতা বিনিময়ে সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা, শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা, শান্তিগঞ্জের ইনাতনগর ও জয়কলস গ্রামের ২০ জনের সদস্য নিয়ে পৌছালে শুটকী ব্যবসায়ী দয়াময় দাস তাদের স্বাগতম জানান।

 

দোয়ারাবাজার উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মণের পরিচালনায় আয়োজিত অভিজ্ঞতা বিনিময় সভায় মতামত পেশ করেন সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শামশুল করিম, শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর শফি উল্লাহ্ ও মাঠ সহায়তাকারী নিপেশ পাল, আমবাড়ী শুটকী পল্লীর ব্যবসায়ী দয়াময় দাস, রাখাল ও সাবেক ইউপি সদস্য মছব্বির মিয়া প্রমুখ।

 

 

শান্তিগঞ্জ সিবিও সদস্যগণ কে আমবাড়ী শুটকী পল্লীর দয়াময় দাস ও রাখাল দাস তাদের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন এবং সকল কিছু পর্যবেক্ষণ করে সদস্যবৃন্দ অত্যন্ত অনুপ্রাণিত হন এবং তারা নিজেরাও ভবিষ্যতে শুটকী মাছের ব্যবসায় সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com