সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুর বাজার তদারক কমিটির নির্বাচন সম্পন্ন

জগন্নাথপুর বাজার তদারক কমিটির নির্বাচন সম্পন্ন

নিজস্বপ্রতিবেদক :

জগন্নাথপুর বাজার তদারক কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোঃ মশাহিদ মিয়া ও সহ সাধারণ সম্পাদক পদে মোঃ লিটন মিয়া নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯ই মার্চ) ব্যাপক উৎসাহ-উদ্দীপণার মধ্য দিয়ে দিন ভর ভোটাররা ভোট প্রদান করেন জগন্নাথপুর পৌর মিলনায়তনে।

বিকাল ৫ টার দিকে ভোটের ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার মির্জা দিলওয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার শংকর রায়, তাজ উদ্দিন আহমদ, সুধাংশু শেখর রায় (বাচ্চু), কাউন্সিলর সোহেল আহমেদ। নির্বাচনে দুই পদের বিপরীতে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এর মধ্যে সাধারন সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন এবং সহ-সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্ধিতা করেন।

সর্বমোট ১০৯৯ জন ভোটারের মধ্যে ৯৮৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং ৮ টি ভোট বাতিল হয়।
সাধারন সম্পাদক পদে মোঃ মশাহিদ মিয়া আনারস প্রতীকে ৫০০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি বর্তমান সাধারণ সম্পাদক জাহির উদ্দিন ছাতা প্রতীকে ৪৫১ ভোট পেয়েছেন। সহ- সাধারন পদে মোঃ লিটন মিয়া মাছ প্রতীকে ৪৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ রফিক মিয়া হরিণ প্রতীকে ৩৬২ ভোট পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com