মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

দারুল ক্বিরাত হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসা শাখা কেন্দ্রের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত 

দারুল ক্বিরাত হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসা শাখা কেন্দ্রের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত 

নিজস্বপ্রতিবেদক : দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট,  হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসা শাখা কেন্দ্রের  আয়োজনে ছাত্রছাত্রী ও ক্বারী-ক্বারিয়াদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল  ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে।শনিবার (২৬ রামাদ্বান)  বেলা ২টায়  আয়োজিত অনুষ্ঠানে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ বজলুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিবপুর কেশবপুর ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হাকীম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, মাদরাসা গভর্নিং বডির সহ- সভাপতি শিহাব উদ্দিন চৌধুরী রেহান।কেন্দ্রের ক্বারী মাস্টার নুরুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছালিক এম সোবহান, ড. অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রউফ, কেন্দ্রের প্রধান ক্বারী মাওলানা নুরুল হক, সহকারী নাজিম বখতিয়ার উদ্দিন চৌধুরী, দারুল ক্বিরাত পরিচালনা কমিটির সদস্য দিলু মিয়া, মুফতি মাওলানা গিয়াস উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসাইন,  দারুল ক্বিরাত পরিচালনা কমিটির সদস্য শামছুল হক সমছু, ক্বারী আকবর আলী, শিক্ষার্থী ওয়াকিব আলী, নাহিম আহমদ সাহিম সহ আরো অনেকে।বক্তারা দেশ ও প্রবাস থেকে যারা দারুল ক্বিরাতে অর্থ সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
এসময় বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব নজরুল ইসলাম হীরা, দারুল ক্বিরাত পরিচালনা কমিটির সদস্য ফিরোজ আলী, হাজি হাসান, মাওলানা তাইফুর রহিম নাহিদ, মাওলানা ছানাওর আলী, এটি এম শাকের সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com