মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে চুরি যাওয়া ৩টি টমটম উদ্ধার : গ্রেপ্তার ৪ 

জগন্নাথপুরে চুরি যাওয়া ৩টি টমটম উদ্ধার : গ্রেপ্তার ৪ 

নিজস্বপ্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে চুরি যাওয়া তিনটি অটোরিকশা উদ্ধার ও চুরির সাথে জড়িত ৪জনকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়,গত ৩ মে জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকা থেকে তিনটি  অটোরিকশা টমটম চুরি হয়। এঘটনায় উপজেলার নারিকেলতলা গ্রামের শাহাব উদ্দিন জগন্নাথপুর থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে মোহন আহমেদ(২৫) ও জুবেদ মিয়া (৩২) নামে দুই জনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া স্বীকারোক্তির প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলার মনসুরপুর গ্রামের এনাম উদ্দিনের বাড়ি থেকে মঙ্গলবার ভোর রাতে  তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়। এসময় আবু সালেহ ও রায়েল আহমেদ নামে তাদের সহযোগী আরও দুই জনকে গ্রেপ্তার করা হয়।জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, চোরাই তিনটি অটোরিকশা উদ্ধার ও ঘটনার সাথে জড়িত ৪জন কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com