সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুরে হারানো লাখ টাকা খুঁজে উদ্ধার করে দিল থানা পুলিশ

জগন্নাথপুরে হারানো লাখ টাকা খুঁজে উদ্ধার করে দিল থানা পুলিশ

নিজস্বপ্রতিবেদক : ৪ দিন আগে হারিয়ে যাওয়া লাখ টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ।ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়।বোরবার (১২ মে) রাতে জগন্নাথপুর থানায় ওই টাকা প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।ওসি জানান, গত ৮ এপ্রিল জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত নার্স সুপারভাইজার খোদেজা বেগম তাঁর স্বামী সৈয়দ বাহারুল ইসলামের কাছে দুই লাখ টাকা দিয়ে জগন্নাথপুর বাজারে ব্যাংকে জমা দিতে পাঠান। পথিমধ্যে বাহারুল ইসলামের প্যান্টের পকেট থেকে এক লাখ টাকার একটি বান্ডেল হারিয়ে যায়। পরে বিষয়টি জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৌখিকভাবে জানান খোদেজা বেগম। এরপর থেকে ওই এক লাখ টাকা উদ্ধারে অভিযান শুরু করেন থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন।জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর আমি এসআই জিয়া উদ্দিন কে এ বিষয়টি দেখার জন্য বলি।এর পর তিনি কাজ শুরু করেন। একটি অটোরিকশায় ওঠার সময় টাকাগুলো অটোতেই পড়েছিল। রোববার টাকাগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।ওই অবসরপ্রাপ্ত নার্স সুপারভাইজার খোদেজা বেগম বলেন, টাকাগুলো ফিরে পাবো ভাবিনি। কারণ মনে হয়েছিল পকেটমার বা ছিনতাই হলে হয়তো পুলিশ খুঁজে বের করতে পারবে। কিন্তু এটা তো হারিয়ে যাওয়ার ঘটনা। বিষয়টি থানায় গিয়ে ওসিকে মৌখিকভাবে বলার পর তিনি খুবই গুরুত্ব সহকারে কাজ করেছেন। এজন্য তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com