বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

শান্তিগঞ্জে  বাসের ধাক্কায় নিহত ২

শান্তিগঞ্জে  বাসের ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক:সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ সোমবার(৩ জুন) দুপুর ১ টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা পয়েন্টে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।  নিহত মোটর সাইকেল চালক জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোনা গ্রামের মো: আবুল কালামের ছেলে মো: শিব্বির আহমদ (২২)। এ সময় তার সঙ্গে থাকা একই এলাকার রিয়াজ উদ্দিনের পুত্র সাদ্দাম হোসেন (২০) নামের আরেক আরোহীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১ টারদিকে দরগাপাশা ইউনিয়নের জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দরগাপাশা নামক পয়েন্টে জগন্নাথপুর থেকে ছেড়ে আসা মিনিবাস ও সুনামগঞ্জ থেকে ছুটে আসা মোটর সাইকেলকে সামন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে শিব্বির আহমদ নিহত হন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরোহী সাদ্দাম হোসেনের মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে  ।এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদীর হোসেন ঘটনার  বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com