রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

বিএনপির গনতন্ত্র সমাবেশে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের শোভাযাত্রা

বিএনপির গনতন্ত্র সমাবেশে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের শোভাযাত্রা

নিজস্বপ্রতিবেদক: বিএনপি কেন্দ্রীয় কমিটির উদ্যাগে গণতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে শোভাযাত্রা নিয়ে যোগ দিয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মহা সমাবেশে  মঙ্গলবার  যোগদেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রতিষ্ঠাতা সহ সভাপতি বর্তমান   অন্তবর্তীকালীন আহ্বায়ক যুদ্ধাহত  বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা মিছিল নিয়ে সমাবেশে যোগদান করা হয় । এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ যথাক্রমে  বীর মুক্তিযোদ্ধা  এম সানাওয়ার হোসেন,  কাজী মহি উদ্দিন বুলবুল,  হাজী ওয়ালী উল্লাহ বাবলু, নূর আহমদ, মীর মোশাররফ হোসেন,  নূর আলম মিয়া, আমীর হোসেন, আজিজুল হক দুলাল কুতুবউদ্দিন আহম, ক্যাপ্টেইন মিজানুর রহমান চৌধুরী প্রমূখ।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রতিষ্ঠাতা সহ সভাপতি অন্তবর্তীকালীন আহ্বায়ক যুদ্ধাহত  বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান জানান, গত ১৬ বছরে গনতন্ত্রের জন্য  বিএনপির অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরাও সারাদেশে আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকে জেল জুলুৃম নির্যাতনের শিকার হয়েছিলেন। ছাত্র-জনতার ত্যাগের মাধ্যমে গনতান্ত্রিক সরকার ব্যবস্হার সুযোগ এসেছে এখন সময় এসেছে দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নেতৃত্বে  গণতন্ত্র পুন প্রতিষ্ঠা করার। এজন্য তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com