রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

কয়ছর এম আহমেদ বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে জগন্নাথপুরে যুবদলের প্রস্তুতি সভা

কয়ছর এম আহমেদ বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে জগন্নাথপুরে যুবদলের প্রস্তুতি সভা

নিজস্বপ্রতিবেদক: যুক্তরাজ্য বিএনপির তিন বারের সফল সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির   অন্যতম সদস্য, সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সংসদীয় আসনের মাটি ও মানুষরে নেতা কয়ছর এম আহমেদ এর দীর্ঘ এক যুগ পর বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে৷ ১৬ অক্টোবর ২০২৪ ইং রোজ বুধবার বেলা ২ ঘটিকায় জগন্নাথপুর উপজেলা বিএনপির কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিমের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখনের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন  সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও  জগন্নাথপুর উপজেলা যুবদলের সদস্য হাজী সোহেল  আহমদ খান টুনু, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ ইসহাক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম লেবু, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাদেক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রাসেল বক্স, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক, জাকির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল মুহিত৷ আরও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবদলের সদস্যবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক  ও সাংগঠনিক সম্পাদক বৃন্দ৷ সভায় সর্বসম্মতি ক্রমে একমত পোষন করে সিন্ধান্ত গৃহিত হয়  যুক্তরাজ্য  বিএনপির তিন বারের সফল সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সংসদীয় আসনের মাটি ও মানুষের নেতা কয়ছর এম আহমেদ দীর্ঘ এক যুগ পর বাংলাদেশের প্রত্যাবর্তন উপলক্ষে আগামী ২২ অক্টোবর রোজ মঙ্গলবার জগন্নাথপুর পৌর পয়েন্টে বেলা ২ ঘটিকায় গণ সংবর্ধনা কে সফল করে তুলতে ও সর্ববৃহৎ জনসমাবেশ ঘটাতে যুবদলের সকল নেতাকর্মীকে এক যুগে কাজ করার জন্যে উপজেলা যুবদলের পক্ষ থেকে আহবান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com