শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

বিমানবন্দরে হাজারো নেতাকর্মীর ভালবাসায় সিক্ত হলেন বিএনপি নেতা কয়ছর আহমদ

বিমানবন্দরে হাজারো নেতাকর্মীর ভালবাসায় সিক্ত হলেন বিএনপি নেতা কয়ছর আহমদ

নিজস্বপ্রতিবেদক: দীর্ঘ একযুগ পর যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ দেশে ফিরেছেন। রোববার ভোরে তিনি সৌদি আরব থেকে পবিত্র ওমরা হজ্ব পালন করে ঢাকায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের এসে পৌঁছেন। তাঁর সাথে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির শতাধিক নেতাকর্মী। বিমানবন্দরে পৌঁছানোর পর কেন্দ্রীয় বিএনপি নেতাকর্মীসহ সিলেট বিভাগের ও তাঁর জন্মস্থান জগন্নাথপুরের হাজারো নেতাকর্মী তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। এসময় যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের দেশ গড়ার কারিগর দেশনায়ক তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশের খুনি শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করে আসছিলেন। শেষ পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে জালিম মাফিয়া হাসিনার পতন হয়েছে। এদেশের গনমানুষের প্রিয় নেতা তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com