বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে মসজিদ কমিটি কে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে বৃদ্ধ নিহত, আহত ৩৫

জগন্নাথপুরে মসজিদ কমিটি কে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে বৃদ্ধ নিহত, আহত ৩৫

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদ কমিটি কে কেন্দ্র করে দুই পক্ষের রক্ত ক্ষয়ি সংঘর্ষে সুজাত উল্লাহ (৮০) নামের এক বৃদ্ধ  নিহত ও কম পক্ষে ৩৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধায়  পাইলগাঁও ইউনিয়নের বাগময়না- তাজপুর, রসুলপুর  গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, বাগময়না তাজপুর রসুলপুর গ্রামের মসজিদের দ্বিতীয়তলা নির্মাণ ও কমিটি  নিয়ে ওই গ্রামের সুজাত মিয়া ও আব্দুল কয়ছরের মধ্যে  বিরোধ চলছিল। মসজিদ
কমিটি গঠনকে কেন্দ্র করে  মঙ্গলবার সন্ধার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হন এবং  উভয় পক্ষে ৩৫ জন আহত হন।
সংঘর্ষে আহতদের মধ্যে সুজাত মিয়ার পক্ষের লোকজনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অন্যদিকে আব্দুল কয়ছরের লোকজনকে সিলেট    ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সৃজনা সরকার  জানান, ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। গুরুতর আহত ১৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, মসজিদ কমিটির বিরুধ কে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে বলে জানতে পেরেছি। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।  বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ময়নাতদন্তের জন্য বুধবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ প্রেরন করা হবে।তিনি জানান,দোষী ব্যাক্তিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com