মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

যান চলাচল বন্ধ; জগন্নাথপুরের মহাসড়কে আবারও সেই সেতুর পাটাতন ভেঙে আটকে গেলো ট্রাক

যান চলাচল বন্ধ; জগন্নাথপুরের মহাসড়কে আবারও সেই সেতুর পাটাতন ভেঙে আটকে গেলো ট্রাক

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর- ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙে আবারও একটি সিমেন্টবোঝাই ট্রাক সেতুতে উঠলে সেতুর লোহার পাটাতন ভেঙে নিচে পড়ে গেলে সেতুটিতে ট্রাক আটকে যায় ফলে এ রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

শুক্রবার বিকেলে মহাসড়কের জগন্নাথপুর উপজেলার ইছাগাওঁ নামকস্থানে স্টিলের বেইলি সেতু পারাপারের সময় এ দূর্ঘটনাটি ঘটেছে।
সেতুটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সুনামগঞ্জের সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন জনসাধারণ।
গত বছরের আগষ্ট মাসে এই কাটাগাাঙের বেইলি সেতু ভেঙে দুই জনের প্রাণহানি ঘটেছিল। এছাড়াও ঝুঁকিপূর্ণ এ সেতুটি একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়ে সরাসরি যানবাহন চলাচল ব্যাহত হয় প্রায় সময়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি- ঢাকা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় জগন্নাথপুর অংশের ইছগাঁও কাটাগাঙ্গের স্টিলের বেইলি সেতুতে সিমেন্ট বুঝাই ট্র্ক উঠলে সেতুর ৪-৫টি লোহার পাটাতন খুলে নিচে ভেঙে পড়ে। এবং ট্রাকটির পিছনের অংশ দেবে গিয়ে সেতুর ওপর আটকে যায়। ফলে এ সেতু দিয়ে সবধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রীসাধারণ।

এদিকে সেতুতে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নদী পারাপারে জনপ্রতি ১০ টাকা দিয়ে নৌকায় নদী পার হচ্ছেন যাত্রীসাধারণ।
সুনামগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ জানান, খবর পেয়ে সড়ক ও সেতু বিভাগের লোকজন কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ব্রীজটি যত দ্রুত সম্ভব সংস্কার করা হবে। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ এ সেতুতে নতুন সেতু নির্মাণ প্রকল্প অনুমোদনের পর ডিজাইনের কাজ চলছে। এরপর দরপত্র আহবান করা হবে।
উল্লেখ্য, গত বৎসর সিমেন্টবোঝাই একটি ট্রাক জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের ইছগাঁও এলাকার কাটাগাঙ্গ বেইলি সেতু ভেঙে নদীতে ডুবে ট্রাকের চালক ওমর ফারুক ও হেলপার জাকির হোসেন নিহত হন। এরপর মাসখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে চালু করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com