শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে স্কুল শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

জগন্নাথপুরে স্কুল শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুরে স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
নিহত তরুনী সাদিয়া আক্তার (১৭) জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর (ডরেরপাড়) এলাকার মোঃ গোলাপ মিয়ার কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়া এসএসসি’র নির্বাচনী পরীক্ষায় খারাপ ফলাফল করার কারণে চরম হতাশায় পড়ে আত্মহত্যার ঘটনা ঘটায়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত সাদিয়া বৃহস্পতিবার দুপুরে তার রুমে যায়। এক পর্যায়ে সকলের অজান্তে গলায় ওড়না পেঁছিয়ে ফাঁস দেয়। স্বজনরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে জগন্নাথপুর হাসপাতালে নিলে  কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, একটি মেয়ের ফাঁস দেওয়ার খবর শুনে ঘটনাস্থলে আমরা উপস্থিত হই।  হাসপাতালে এক পর্যায়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়। শুক্রবার ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com