শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জামাল উদ্দিন বেলাল ও আলী আহমদের বিরুদ্ধে করা নাশকতা মামলা খারিজ

জামাল উদ্দিন বেলাল ও আলী আহমদের বিরুদ্ধে করা নাশকতা মামলা খারিজ

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় বিশিষ্ট ব্যবসায়ী নলুয়া হাউজিং এস্টেট লি: এর চেয়ারম্যান সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল ও শিক্ষক আলী আহমদের বিরুদ্ধে আওয়ামীলীগ পুলিশ কর্তৃক মিথ্যা বিস্ফুরকদ্রব্য নাশকতা মামলা আজ বুধবার সুনামগঞ্জ জেলা জজ আদালত খারিজ করে দিয়েছে।

সুনামগঞ্জ জেলা জজকোর্টের এপিপি অ্যাডভোকেট আবুল বাশার এ বিষয়টি নিশ্চিত করে বলেন ৯৮/২৪ নং মামলা গত ১৮ জুলাই জগন্নাথপুর থানার এস আই আফসর উদ্দিন বাদী হয়ে জামায়াত বিএনপির ৩৬ জন আসামীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পরে ২২ জুলাই জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম এস আই সাব্বির আহমেদ এস আই সজিব আহমদের নেতৃত্বে একদল পুলিশ বিকালে জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন বেলালকে তার ব্যবসা প্রতিষ্ঠান ওয়াল্টন শো–রুমের ক্যাশ টেবিল থেকে অন্যায় ভাবে জোরপূর্বক গ্রেফতার করে থানায় নিয়ে আসেন এবং গভীর রাতে ডিবি পরিচয় দিয়ে মাদরাসা শিক্ষক আলী আহমদকে বাড়ি থেকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেন। জেলা কারাগারে তাদেরকে কোন প্রকার ফ্যামেলীসহ বাহিরের সাথে যেগাযোগ বিছিন্ন অবস্হায় কারান্তরীন করে রাখা হয় দীর্ঘ ১৬ দিন। বৈষম্য বিরুদ্ধী ছাত্র আন্দোলনের ভয়ে স্বৈরাচারী শেখ হাসিনা স্বদলবলে ভারতে পালিয়ে গেলে ৬ আগষ্ট মহামান্য রাষ্ট্রপতির নির্বাহী আদেশে সকল রাজবন্দিদের সাথে তাদেরও মুক্তি দেওয়া হয়। আজ সুনামগঞ্জ জেলা জজ আদালত মিথ্যা ও হয়রানি মূলক বিস্পুরকদ্রব্য আইনে দায়ের করা নাশকতা মামলায় মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল ও শিক্ষক আলী আহমদসহ বিএনপি জামায়াতের ৪০ জন আসামিকে নির্দোষ প্রমাণিত করে মামলাটি খারিজ করে দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com