শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

লন্ডনে ফখরুল ইসলাম আলমগীর,  আইনি জটিলতা শেষ হলেই ফিরবেন তারেক রহমান

লন্ডনে ফখরুল ইসলাম আলমগীর,  আইনি জটিলতা শেষ হলেই ফিরবেন তারেক রহমান

বিশেষ প্রতিনিধি:  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন মামলায় আইনি জটিলতা শেষ হলেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরবেন। তিনি বলেন, বিএনপি নির্বাচনের
জন্য প্রস্তুত। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে আমরা আশাবাদী। তিনি বলেন, শেখ হাসিনা দেশের সম্পদ লুটপাট করে ভারতে পালিয়েছে সে কেমন নেত্রী দলের কর্মীদের রেখে বিদেশে পালায়! হাসিনা দেশের মানুষের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। সে রং হেডেড ছিল।
বিএনপি মহাসচিব ভারতকে উদ্দেশ্য করে  বলেন,আমাদের সার্বভৌমত্বের উপর কোন আঘাত আমরা সহ্য করবো না।
যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের  সংগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মত বিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
লন্ডনের রিজেন্ট লেক বেংকুয়েটিং হলে শনিবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  এ সময় উপস্হিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালিক, সাধারন সম্পাদক জগন্নাথপুরের কৃতী সন্তান কয়ছর এম আহমদ, যুগ্নসাধারন সম্পাদক মিসবাহুজ্জামান সুহেল ও স্বেচ্ছা সেবক দলের সাধারন সম্পাদক আবুল হোসাইন সহ যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com