শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

নিজস্বপ্রতিবেদক: নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি এ প্রতিপাদ্য কে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা ছাদ, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা হক কলি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুহিবুর রহমান, উপজেলা জমিয়তের সহ সভাপতি হাসমত উল্লাহ খান, সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ, জগন্নাথপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থী প্রিয়া দাস।সভা শেষে ৩ টি ক্যাটাগরিতে ৩ জন জয়িতাকে পুরস্কৃত করা হয়। তারা হলেন- অর্থনৈতিকভাবে স্বাবলম্বী লাভলী রানী দাশ (কামারখাই), নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে উঠে দাঁড়ানো রোজিনা বেগম (ঘোষগাঁও) ও সমাজ উন্নয়নে অসামান্য অবদাননে ইয়ারুন নেছা (রানীগঞ্জ ইসলামপুর)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com