বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত 

মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক :
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাক-হানাদার বাহিনীর কবল থেকে ৩০ লাখ শহীদ আর মা বোনের ইজ্জতের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর আমাদের বীর সেনানী মুক্তিযোদ্ধারা বিজয় ছিনিয়ে এনেছিলেন। সেই দিন থেকে প্রতিবছর ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের আয়োজনে ১৬ ই ডিসেম্বর  জগন্নাথপুর প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক অমিত দেব’র পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব এর সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ট্রাস্টি ও যুক্তরাজ্য প্রবাসী কমিনিউটি নেতা এম এ কাদির।
আরো বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রেসক্লাব এর কোষাধ্যক্ষ সাংবাদিক আব্দুল হাই, সদস্য সাংবাদিক জামাল উদ্দিন বেলাল,  হুমায়ূন কবীর ফরীদি,  হিফজুর রহমান তালুকদার জিয়া,  আমিনুল হক শিপন,  এসএম ফরিদ, গোলাম সারোয়ার,  আল আমিন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হাজী নিজাম উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক হুমায়ূন কবির,  আমিনুর রহমান জিলু,  গোবিন্দ দেব,  জুয়েল আহমদ,  বিপ্লব দেবনাথ। পরে মহান আল্লাহ পাকের দরবারে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদ দের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক এসএম ফরিদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com