শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে উপজেলা আওয়ামীলীগ নেতা বীরেন্দ্র গ্রেপ্তার

জগন্নাথপুরে উপজেলা আওয়ামীলীগ নেতা বীরেন্দ্র গ্রেপ্তার

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্র ধর বীরেন্দ্র (৪৮) কে পুলিশ গ্রেফতার করেছে। তাকে উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জগন্নাথপুর থানা পুলিশ জানিয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর)বেলা ২টার দিকে পৌরভবনের সামন থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জগন্নাথপুর পৌরসভার জগন্নাথপুর ৫নং ওয়ার্ড এলাকার মৃত জগদ্বীপ সুত্রধরের ছেলে।

গ্রেপ্তারের বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন যুগান্তর কে বলেন, মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটনার সাথে জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেফতারের পর আসামী কে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে দলের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীর নামে জগন্নাথপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com