মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে জুলাই স্মৃতি ফুটবল টুুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন, পৌরসভা একাদশ জয়ী

জগন্নাথপুরে জুলাই স্মৃতি ফুটবল টুুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন, পৌরসভা একাদশ জয়ী

নিজস্ব প্রতিবেদক::
“এসো দেশ বদলাই
  পৃথিবী বদলাই”
নতুন বাংলদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব – ২০২৫ উদযাপনের অংশ হিসাবে
জুলাই’ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট – ২০২৫
এর উদ্বোধনী প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে জগন্নাথপুর পৌরসভা একাদশ ১-০ গোলে
পাইল গাও ইউনিয়ন একাদশ কে পরাজিত করে নক আউট পর্বে জায়গা করে নিল পৌরসভা একাদশ। আগামী ৫ জানুয়ারি ১ম পর্বের নক আউট ৪টি খেলা অনুষ্ঠিত হবে।
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে জুলাই স্মৃতি ফুটবল টুুর্নামেন্ট ২০২৫  শুরু  হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে জগন্নাথপুর পৌরসভা একাদশ।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়ামে জগন্নাথপুর পৌরসভা একাদশ ১-০ গোলে পাইলগাঁও ইউনিয়ন একাদশকে পরাজিত করে।
এর আগে বিকেল ৩ টায় জুলাই স্মৃতি ফুটবল টুুর্নামেন্ট ২০২৫ এর আনুষ্ঠানিক  উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভুঞা,  জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি  আবু হোরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন,
পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমেদ,  সাবেক ফুটবলার আমিনূর রশীদ ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব নাসিম আহমদ রুয়েল,
পৌর স্বেচ্ছা সেবক দলের আহবায়ক নুরুল আমীন প্রমুখ।
প্রথম দিনের খেলায় ধারাভাষ্যকার ছিলেন- বিশিষ্ট ক্রীড়ানুরাগী  আবু হোরায়রা ছাদ ও পাইলগাও ইউপি মেম্বার আলীম উদ্দিন। টুর্নামেন্টে  মোট ৯টি টিম অংশ গ্রহন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com