মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উন্নয়নের ব্যাপারে আমার প্রতি আস্হা রাখুন, জগন্নাথপুরে বিশাল জনসভায় কয়ছর আহমদ শেষ মহুর্তে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন খেলাফত মজলিসের শেখ মুশতাক মতবিনিময় সভায় তারেক রহমান; বিএনপি ক্ষমতায় এলে বিডিআর নাম পুনর্বহাল করা হবে সুনামগঞ্জ-৩, প্রবাসীদের মিলন-মেলায় পরিনত: উৎসবমূখর পরিবেশে চলছে প্রচারনা চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি!

আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি:: 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১০ ফেব্রুয়ারী) বিকেলে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হৃদয় কুমার সরকার এবং জামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুখময় দাশ ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ আলী চৌধুরী(শাহ আলম) প্রমুখ৷

এসময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুখময় দাশ, সহকারী শিক্ষক লাকি ভদ্র, মো. সাইদুল ইসলাম  কলি আক্তার, শ্রীবাস সুত্রধর, আবু সাঈদ চৌধুরী, সাদ্দাম হোসেন, আনু মিয়া, প্রাক্তন শিক্ষার্থী মারজান আহমদ চৌধুরী, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও ইউপি সদস্য মাসুক আলি, তানভীর আহমদ চৌধুরী, ফখরুল ইসলাম চৌধুরী, জিয়াউল হক চৌধুরী, সৈয়দ আপ্তাব আলী ও আক্কাস মিয়াসহ আরও অনেকে।

ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার দাতা বিশিষ্ট ব্যবসায়ী মো. মোহাজ্জিল হোসেন চৌধুরী ও ফ্রান্স প্রবাসী আব্দুল গফফার৷ আলোচনা সভার পর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com