সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী সুনামগঞ্জ-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন সুনামগঞ্জ-৩ এগিয়ে ধানের শীষ; লড়াইয়ে বিএনপি বিদ্রোহী তালা ধানের শীষের পক্ষে এবার ঐক্যবদ্ধ জগন্নাথপুর গ্রামবাসী উন্নয়নের ব্যাপারে আমার প্রতি আস্হা রাখুন, জগন্নাথপুরে বিশাল জনসভায় কয়ছর আহমদ শেষ মহুর্তে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন খেলাফত মজলিসের শেখ মুশতাক

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ দোকানে দুই লাখ টাকা জরিমানা

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ দোকানে দুই লাখ টাকা জরিমানা

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬টি দোকান কে দুই লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর শহরের জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট বরকত উল্যাহ এ জরিমানা করেন।

অভিযানে হাবিব ট্রেডার্সকে সয়াবিনের ডিলিং লাইসেন্স, দোকানে মূল্য তালিকা হালনাগাদ, পণ্যের মোড়ক না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ১ লাখ টাকা, মান্না ট্রেডার্সকে সয়াবিনের ডিলিং লাইসেন্স না থাকা ও মজুদ হিসাবের সাথে গুদামে বাস্তবে না পাওয়ায় কৃত্রিম সংকট সৃষ্টির জন্য ৫০ হাজার, আল্লাহর দান ফলের আড়তে খেজুরের প্যাকেটে মূল্য না থাকা ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ২০ হাজার, আবু বকরকে (আনারস বিক্রেতা) দোকানে ক্রয় রশিদ না রাখা ও মূল্য তালিকা না থাকায় এক হাজার, সাদ্দাম হোসেনকে (সবজি দোকানি) লেবু ক্রয়ের ক্রয় রশিদ না থাকায় দুই হাজার ও তাজউল্লাহ সবজির আড়তকে মূল্য তালিকা হালনাগাদ না থাকা ও পণ্যের ক্রয় রশিদ না রাখায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব আহমেদ উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট বরকত উল্যাহ বলেন, মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার তদারকির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অসাধু ব্যবসায়ী দের বিরুধ্বে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com