বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

শান্তিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

শান্তিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে৷

মঙ্গলবার(৪ মার্চ) ইফতারের আগমুহুর্তে উপজেলার পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনাথপুর গ্রামের এলকাছ মিয়া, ইদ্রিছ মিয়া গোষ্ঠীর লোকজনের সাথে একই গ্রামের মো. মুরছালিন মিয়া, মনছুর উদ্দিন ও ইয়াস উদ্দিনসহ চার গোষ্ঠীর লোকজনের (মড়লবাড়ির) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সোমবার দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা বিচার শালিসের মাধ্যমে শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়নি। এরই জেরে মঙ্গলবার তর্কাতর্কি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে জড়িয়ে পড়েন উভয়পক্ষ। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর থেকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com