বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

শান্তিগঞ্জে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হলেন মুজাহিদ 

শান্তিগঞ্জে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হলেন মুজাহিদ 

শান্তিগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে মোঃ মুজাহিদ উদ্দিন কে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

 

সোমবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পুরান বাস-স্টেশনের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলার ১২ টি উপজেলা ও ৪ টি পৌরসভার এই আংশিক কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন মিলন ও সাক্ষরক্ষমতাপ্রাপ্ত সদস্য এডভোকেট মো. আব্দুল হক।

 

মোঃ মুজাহিদ উদ্দিন শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

ঘোষিত শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহবায়ক হলেন জালাল উদ্দিন (সাবেক চেয়ারম্যান), ১ম যুগ্ম আহবায়ক রওশন খান সাগর, ২য় যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাবুল, ৩য় যুগ্ম আহবায়ক আবুল কাশেম নাঈম, ৪র্থ যুগ্ম আহবায়ক আবদাল মিয়া, ১৫ নং সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ মুজাহিদ উদ্দিন।

 

এদিকে মোঃ মুজাহিদ উদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক কমিটিতে স্থান পাওয়ায় তার বলয়ের নেতৃবৃন্দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com