মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

শান্তিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা

শান্তিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ প্রতিনিধি ):
শান্তিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বিকালে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামবাসীর উদ্যোগে সলফ পশ্চিম পাড়া সংলগ্ন দক্ষিণের মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় গ্রামের প্রবীন মুরব্বি বিএনপি নেতা ছিকন্দর আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা মোফাচ্ছির হোসেন রিয়াদের পরিচালনায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ব্যারিষ্টার আনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুনামগঞ্জ-৩ আসনে আমি ধানের শীষ পেয়ে নির্বাচন করতে প্রত্যাশী। দলের সিনিয়র নেতৃবৃন্দ যদি আমাকে মনোনয়ন দেন তাহলে এ আসনের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে এবং উন্নয়নের ধারাবাহিকতা একেবারে প্রান্তিক অঞ্চলে পৌঁছে দিতে আমি দিনরাত কাজ করব।  শান্তিগঞ্জ জগন্নাথপুর আসনকে একটি মডেল আসন হিসেবে রুপান্তিত করতে আমার আন্তরিকতা ও পরিশ্রমের কোন ঘাটতি থাকবে না। তিনি আরও বলেন, আমি আপনাদের পাশের গ্রামের সন্তান, সুখে দুঃখে সব সময় আমাকে পাশে পাবেন। উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সলিবনুর বাচ্চু, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফরিদুর রহমান ফরিদ, বিএনপি নেতা সামসু মিয়া, হান্নান মিয়া,আনোয়ার মিয়া,ময়না মিয়া, মুজাহিদ খাঁন, কামরান খাঁন,আজাদ মিয়া,শান্তিগঞ্জ উপজেলা জাসাসের আহবায়ক নাজমুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ইছমত পাশা, আব্দুল লতিফ, গিয়াস উদ্দিন, জুনেদ আহমদ, আব্দুস সহিদ, লেছু মিয়া, সাজিদূু রহমান, উপজেলা ছাত্রদল নেতা মোর্শেদ আহমদ,রেজুয়ান,নাইম আহমদ, রাজু আহমদ সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com