মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন

সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন

শান্তিগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন ও অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৮টা থেকে মেডিকেল কলেজ প্রাঙ্গণে মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন মেডিকেলের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা।আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা-কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ার ক্লিনিক্যালি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়া, ট্রান্সপোর্ট, চিকিৎসা সরঞ্জামের প্র্যাক্টিক্যালেরআন্দোলন রত শিক্ষার্থীরা সুবিধা, পর্যাপ্ত লোকবল অভাব থাকায় দাফতরিক ও প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে শিক্ষার্থীদের।এদিকে শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে কর্মসূচিস্থলে আসেন মেডিকেলের প্রিন্সিপাল ডা. মোস্তাক আহমেদ ভুঁইয়া। দাবির বিষয়ে বসে আলোচনা করতে শিক্ষার্থীদের আহ্বান করলেও পিন্সিপালের কথায় সাড়া দেননি আন্দোলনকারী শিক্ষার্থীরা।
তবে এই বিষয়ে মেডিকেল কলেজ অধ্যাপক মোস্তাক আহমেদ ভুঁইয়া জানান তাদের দাবি মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com