মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

সুবিপ্রবি’র ক্যাম্পাস নির্ধারিত স্থানে দ্রুত নির্মাণের দাবিতে আলোচনা সভা

সুবিপ্রবি’র ক্যাম্পাস নির্ধারিত স্থানে দ্রুত নির্মাণের দাবিতে আলোচনা সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি::

শান্তিগঞ্জে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মে) বিকাল ৪.০০ ঘটিকায় শান্তিগঞ্জ  উপজেলাবাসীর উদ্যােগে উপজেলার নোয়াখালী বাজারের লিলি কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ আকিকুর রহমান আকিক এর সভাপতিত্বে ও নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজিবুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর আলী।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) এনামুল কবির, শান্তিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির পরিচালক ফরিদুর রহমান ফরিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী, প্রভাষক মো: সেলিম আহমদ, শিক্ষক সানী আহমদ, শামীম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদ ও ইউপি সদস্য মাহবুব ইসলাম।
সভায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় নির্মাণের স্থান এর আগে একাধিকবার আলোচনা করে ঠিক করা হয়েছে। এটি একটি মীমাংসিত বিষয়। এ বিষয় নিয়ে টালবাহানা না করে দ্রুত পূর্ব নির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু করার দাবি জানান তারা।

এসময় উপজেলা বিএনপি নেতা আব্দুল কাইয়ুম, জেলা যুবদল নেতা মুফাসসির আহমদ রিয়াদ, মুর্শেদ আহমদ হৃদয়, সাংবাদিক এম ইলিয়াছ আলী, প্রভাষক কবির আহমদ, সাংবাদিক মান্নার মিয়া, শিক্ষক ফয়ছল আহমদ, সমাজকর্মী সবুজ মিয়া, ইয়াহিয়া মিয়া, সুমন আহমদ ও মুবিন আহমদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com