মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

শান্তিগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী বাছাই ও আলোচনা সভা

শান্তিগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী বাছাই ও আলোচনা সভা

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ওয়ার্ড সদস্য, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থী বাছাই ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮মে) দুপুর ২টায় শান্তিগঞ্জ উপজেলা সমবায় মার্কেটের ২ তলায় জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ। উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ দিলোয়ার হুসেনের সঞ্চালনায়
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা জামায়াতের এসিস্টেন সেক্রেটারি আব্দুল কবির।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের কার্যক্রম ত্বরান্বিত করতে স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া, তিনি বিগত সরকারের আমলে দলের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির বিষয়টি উল্লেখ করে বর্তমান পরিস্থিতিতে সংগঠনকে আরও সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন ।
তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ওয়ার্ড থেকে শুরু করে জাতীয় সংসদ সদস্য পর্যন্ত প্রতিনিধি বাছাই কার্যক্রম শুরু হয়ে গেছে।তাই সকল সেক্টরে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচন পরিচালনা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আসাদুজ্জামান,তরবিয়ত সেক্রেটারি মাওলানা আশরাফ আলী। আরো উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ রায়েজ নুর, উপজেলা টীম সদস্য তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রভাষক মামুন আহমেদ প্রমুখ। এসময় উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সভায় জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কার্যক্রম, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, এবং আগামী নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।শেষে গোপন ব্যালট এর মাধ্যমে উপস্থিত দায়িত্বশীলরা প্রত্যক্ষ ভাবে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়াম্যান প্রার্থী বাছাই ভোট দেন।
অংশগ্রহণকারীরা সংগঠনের সঙ্গে সমন্বয় করে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এটিএম আজহারুল ইসলামের মুক্তি পাওয়ায় শোকরানা মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com