মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল-সমাবেশ অনুষ্ঠিত 

জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল-সমাবেশ অনুষ্ঠিত 

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জ-৩(জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে ও সিলেটে সমমনা ইসলামি ৮ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে জগন্নাথপুর পৌরশহরের স্লুইছ গেইট এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়ে হাজেরা মার্কেটে এসে মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়বে আমীর মাওলানা দরছ উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন জগন্নাথপুর উপজেলার সভাপতি দেলোয়ার হোসেন, পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লা, সহ-সভাপতি মাস্টার মো, আবু তাইদ, উপজেলা পেশাজীবি শাখার সভাপতি কবির উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আলী আহমদ প্রমুখ।এসময় কলকলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফুর রহমান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি এনামুল হক, পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বেলায়েত হোসেন গুলজার, রানীগঞ্জ ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মুক্তাদির খালেদ, মিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি জান্নাতুল ফেরদৌস, আশারকান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ নেকবর আলী, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ আব্দুল আলী, পাটলী ইউনিয়ন জামায়াতের সভাপতি তৈয়বুর রাহমান, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম, উপজেলা পেশাজীবি শাখার সেক্রেটারি জুলফিকার আহমদ মণি, উপজেলা যুব বিভাগের সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, জামায়াত নেতা আব্দুল কাইয়ুম, আতিকুর রহমান, জামাল উদ্দিন বেলাল, জালাল আহমদ, মুক্তাদির হোসেন টিটু, আহমদ হোসেন আকমল, আলীম উদ্দিন, আব্দুল কাদির লাক্সন, মির্জা মুস্তাকিম আহমদ, মাওলানা ছামিরুজ্জামান, মাওলানা হোসাইন আহমদ, আব্দুল কাইয়ুম, আরজু মিয়া, আবুল কাসেম, ইসলামি ছাত্র শিবির জগন্নাথপুর উপজেলা সভাপতি আবু তাহের, শিবির নেতা জসিম উদ্দিন সরকার সহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com