সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরের ইউএনওর অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জগন্নাথপুরের ইউএনওর অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লার অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর)  বিকেল ৩ ঘটিকায় জগন্নাথপুর উপজেলাবাসীর উদ্যাগে  উপজেলা পরিষদ সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার শত শত  নাগরিক অংশ নেন। এসময় জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু এর সভাপতিত্বে ও ব্যবসায়ী মোঃ ইলিয়াছ মিয়ার পরিচালনায়  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন প্রবীণ ব্যবসায়ী ওলি উল্লাহ,ডাক বাংলা সড়কের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল, ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক  শামীম আহমদ,উপজেলা উলামা মাশায়েক পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমেদ, উপজেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি আমিনূর রহমান জিলু,  সাধারন সম্পাদক আলী হোসেন খান,,পৌর যুবদলেরর যুগ্ন আহবায়ক মোঃ তারেক মিয়া,বিএনপি নেতা, সফিক আহমদ, রূপন আলী ও জগন্নাথপুর সরকারী ডিগ্রি কলেজ ছাত্র দলের সহসভাপতি হামজা আহমদ প্রমুখ সভায় বক্তারা বলেন জগন্নাথপুর ডাক বাংলা সড়ক থেকে উপজেলা পরিষদ সড়ক দিয়ে যুগ যুগ ধরে নাগরিকরা চলাচল করছেন। বিশেষ করে দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কয়েকটি  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সড়ক দিয়ে চলাচল করে আসছেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হঠাৎ করে সড়কটি বন্ধ করে দিলে জনসাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে। উপজেলা সদরের দুটি সেতু অকার্যকর থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে। যা নিয়ে  নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়াও ইউএনও বরকত উল্লার বিরুদ্ধে  ঘুষ দুর্নীতি ক্ষমতার অপব্যবহারের বিস্তর অভিযোগ রয়েছে। ইতিমধ্যে ভুক্তভোগী নাগরিকের পক্ষ থেকে  গত ৩০ অক্টোবর সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয় ও দুর্নীতি দমন কমিশন সিলেটের পরিচালক বরাবরে লিখিত অভিযোগ করা হলে গত ২৬ নভেম্বর সুনামগঞ্জের অতিরিক্ত  জেলা ম্যাজিষ্ট্রেট সুনজিত চন্দ সরেজমিনে তদন্ত করেন। বক্তারা, অবিলম্বে উপজেলা পরিষদের সড়কের গেইট অবিলম্বে   খুলে দেয়া ও দুর্নীতিবাজ ইউএনও বরকত উল্লার দ্রুত অপসারণের দাবি জানান। অন্যতায় আগামী তে এলাকার সর্বস্তরের  নাগরিকদের নিয়ে কঠোর কর্মসূচীর মাধ্যমে গণ আন্দোলন গড়ে তুলা হবে বলে সমাবেশে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com