সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা   

জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা   

নিজস্বপ্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত ও অবাধ সুস্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে  অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বরকত উল্লাহ বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহবান ,জানিয়ে বলেন, কোনো প্রার্থী বা দল প্রচারণার ক্ষেত্রে বিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে, মাইকিং, পোস্টার এবং জনসভার স্থান-সময় নির্ধারণের ক্ষেত্রে যেন কোনো ব্যত্যয় না ঘটে, সেদিকে কঠোর নজরদারি থাকবে। তিনি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে দল-মত নির্বিশেষে সকলের প্রতি সহযোগীতার আহ্বান জানান।সভায় সহকারী কমিশনার (ভূমি), মহসিন উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা,আবুল খয়ের,খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী মুশতাক আহমদ,জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক  মোঃ সানোয়ার হাসান সুনু  বক্তব্য রাখেন। এসময়  জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  সফিকুল হক, উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল মুকিত সহ
 প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিক এবং নাগরীক  সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com