শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

সুনামগঞ্জ-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

নিজেস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বিপুল উৎসাহ উদ্দিপনা ও উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থী কে ভোট প্রদান করছেন ভোটাররা। নারী ও পূরুষ ভোটার গন দল বেঁধে ভোট কেন্দ্রে আসছেন। উপজেলা সদরের স্বরুপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দুপুর বারোটার দিকে গিয়ে দেখা যায় ভোটাররা সুশৃঙ্খল ভাবে লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল লতিফ জানান, অত্যান্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। এ কেন্দ্রে ৩৮শ ভোটের মধ্য দুপুর বারোটা পর্যন্ত ১৬শ ভোট কাষ্ঠ হয়েছে। জগন্নাথপুর সরকারী আদর্শ মডেল প্রাথমিক বিদ্যালয়ে ৪৪শ ভোটের মধ্যে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট কাষ্ঠ হয়েছে ১৪শ।  কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদ হোসেন জানান,ভোটাররা উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করছেন। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্হিতি বাড়ছে।সকাল সাড়ে ৭টা থেকে ১৪৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবারের নির্বাচনে এই আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত মোহাম্মদ কয়ছর আহমেদ, খেলাফত মজলিসের মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির সৈয়দ তালহা আলম, স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান তুষার, স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমদ ও খেলাফত মজলিসের শেখ মুশতাক আহমদ।সাধারণ ভোটারদের মধ্যে আলোচনায় মোহাম্মদ কয়ছর আহমেদ ও ব্যারিস্টার আনোয়ার হোসেনের মধ্যে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা চলছে।জগন্নাথপুর ও   শান্তিগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৬২ হাজার ২০১ জন। এর মধ্যে জগন্নাথপুর উপজেলায় ২ লক্ষ ১৬ হাজার ৮২৭ জন এবং শান্তিগঞ্জ উপজেলায় ১ লাখ ৪৫ হাজার ৩৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জগন্নাথপুরের ৯০টি এবং শান্তিগঞ্জের ৫৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com