শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু

জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১

জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮০ লিটার অবৈধ বাংলা মদসহ নিখিল তালুকদার (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার সি/এ মার্কেট সংলগ্ন একটি দোকান ঘর থেকে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত নিখিল তালুকদার জগন্নাথপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের ভবানীপুর এলাকার মৃত নিকুঞ্জ তালুকদারের ছেলে।গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার একটি চৌকস দল সি/এ মার্কেট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে নিখিল তালুকদারের  দোকান তল্লাশি করে ভেতরে লুকানো অবস্থায় ৮০ লিটার দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার করা হয় এবং মাদক বিক্রির সাথে জড়িত থাকার দায়ে নিখিল তালুকদারকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ লিটার মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার সুনামগঞ্জ  আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ধৃত ব্যাক্তির বিরুধ্বে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা  করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com