নিজস্বপ্রতিবেদক: ষাঁড়ের লড়াই’কে কেন্দ্রে করে উত্তপ্ত হয়ে উঠেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা।গত কয়েকদিন ধরে মানববন্ধন, প্রতিবাদসভা ও সমাবেশসহ বিভিন্ন কর্মসুচি পালিত হয়ে আসছিল। যার ধারাবাহিকতায় সোমবার বিকেলে গণসমাবেশ ও গণবিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মানুষ অংশ নেন।সর্বদলীয় তাওহীদি জনতার উদ্যাগে স্থানীয় পৌর পয়েন্টে জগন্নাথপুরের বিভিন্ন স্থানে ষাঁড়ের লড়াই ও অনৈসলামিক কার্যক্রম বন্ধের প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট আলেমে দ্বীন শায়খ মাওলানা হাফেজ এমদাদ উল্লাহ এর সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য দেন,কুবাজপুর টাইটেল মাদ্রাসার মুততামিম মাওলানা গিয়াস উদ্দিন হবিবপুর আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক আব্দুল করিম ফারুকী মাওলানা জমির উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর সদর জামে মসজিদের পেশ ইমাম আজমল হোসেন জামী।আল ইসলাহ জগন্নাথপুর পৌর শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আল আমীন, মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার ,মাওলানা জয়নুল আবেদীন পৌর জামায়াত সভাপতি ওলি উল্লার পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য দেন,মাওলানা আব্দুল মোমিন কামালী,মুফতি আকমল হোসাইন,অধ্যক্ষ তাজুল ইসলাম আলফাজ,মাওলানা আবু আইয়ুব আনসারী,আব্দুল মান্নান, কামরুল হক,মামুনির রশীদ,মাওলানা ফখর উদ্দিন, সাংবাদিক মাসুম আহমদ, ডাকবাংলা ব্যবসায়ী সমিতির সেক্রেটারি জহিরুল ইসলাম লাল,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহবায়ক আল আমীন, ভোরের ডাক প্রতিনিধি রিয়াজ রহমান প্রমুখ।সভায় বক্তারা বলেন, জগন্নাথপুর উপজেলা বিভিন্ন স্থানে ষাঁড়ের লড়াই ও অনৈসলামিক কার্যক্রম আয়োজনের চেষ্টা চলছে। দ্রুত এসব অনৈতিক কর্মকাণ্ড বন্ধের জন্য আমরা প্রশাসনের প্রতি আহ্ববান জানাচ্ছি । অন্যতায় নিয়মতান্ত্রিক কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। গন সমাবেশ শেষে এক বিরাট বিক্ষোভ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে মিলিত হয়। আজ মঙ্গলবার জগন্নাথপুর পৌর পয়েন্টে অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিবাদকারী কয়েকজন জানান, উপজেলা সদরের মইয়ার হাওরের ভরাডুবি এলাকায় প্রভাবশালী একটি মহল ‘ষাঁড়ের লড়াই’য়ের প্রতিযোগিতার আয়োজন করে। আজ মঙ্গলবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা।এদিকে ষাঁড়ের লড়াই বন্ধের প্রতিবাদে গত কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসুচি পালিত হয়ে আসছে। গতকাল জগন্নাথপুরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল পৌর পয়েন্টে এসে মিলিত হয়। পরে গণবিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।জগন্নাথপুর সদর জামে মসজিদের পেশ ইমাম আজমল হোসেন জামী বলেন, ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরোধী অসামাজিক কার্যক্রম বন্ধের প্রতিবাদে জগন্নাথপুরের সর্বদলীয় তাওহীদি জনতা আজ ঐক্যবদ্ধ। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি দ্রূত এসব কর্মকাণ্ড বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য। অন্যতায় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।
এদিকে রাতে জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলামের সাথে আলাপ হলে তিনি জানান, তাওহীদি জনতার দাবীর প্রেক্ষিতে ষাঁড়ের লড়াই বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরনের অমানবিক কাজ কখনও করতে দেওয়া হবে না।
Leave a Reply