সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ

শিক্ষক নিয়োগ পরীক্ষা ২২শে এপ্রিল

শিক্ষক নিয়োগ পরীক্ষা ২২শে এপ্রিল

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::  আগামী ২২শে এপ্রিল থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হতে পারে। জেলা পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারদের সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম অনলাইনে একটি সভা করেন। সভায় প্রাথমিকভাবে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বরাত দিয়ে বলেন, প্রাথমিকভাবে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে ২২শে এপ্রিল। জেলা পর্যায়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এসব তথ্য এখনো চূড়ান্ত হয়নি।

সভায় উপস্থিত একজন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জানান, জেলা ও উপজেলা শিক্ষা অফিসারদের কাছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে কেন্দ্রের ধারণ ক্ষমতা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। সেই তথ্য পেলে কয় ধাপে পরীক্ষা হবে সেটি অধিদপ্তর থেকে জানিয়ে দেয়া হবে।

তিনি আরও জানান, সভায় উপজেলা সদর ছাড়া অন্য কোনো কেন্দ্রে পরীক্ষা নেয়া যাবে না বলে জানানো হয়। তবে আমরা জানিয়েছি উপজেলা সদরে একটি জেলার সব পরীক্ষার্থীর পরীক্ষা নেয়া সম্ভব নয়।
তারপরও আমাদের কেন্দ্রের সঠিক ধারণ ক্ষমতা জানাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com