শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জরুরি: মঞ্জু সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রবেশ পথের গেটে অগ্নিসংযোগ এমপি কয়ছর আহমেদের প্রচেষ্টায় জগন্নাথপুরের বৃহৎ দুটি সেতু অনুমোদন হওয়ায় হাওরবাসীর মধ্যে আনন্দ যুক্তরাজ্যে বাংলদেশী কমিউনিটিতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের কোনো স্থান নেই নবনির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্ধোধন কালে কয়ছর আহমেদ এমপি; অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি জগন্নাথপুরের সমদল ও ইটাখোলা সহ ২৫৬ সেতু একনেকে অনুমোদন। টুঙ্গিপাড়ায় থানা ও এমপি’র বাড়িতে আগুন জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন

ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে র‌্যালি ও আলোচনা সভা

ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :সুনামগঞ্জের জগন্নাথপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক প্রতিপাদ্য বিষয় সামনে রেখে জগন্নাথপুরে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৮ জুন)  বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভূমি সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম।এসময় বক্তব্য রাখেন – সহকারী ভূমি কমিশনার রিয়াদ বিন ইব্রাহীম ভূঞা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ খালেদ সাইফুল্লাহ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা প্রমুখ।উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।এর আগে সকাল ১১ টায় র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি জগন্নাথপুর উপজেলা পরিষদ থেকে পৌর শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com