সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ

জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক:সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক সেবা সংস্থা মাদীনাতুল খাইরী আল-ইসলামীর উদ্যোগে এবং মাদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসার হলরুমে শায়খ মাওলানা ফয়েজ আহমদ রচিত ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ রোববার (১৫ নভেম্বর) সম্পন্ন হয়েছে।একই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
​মাদীনাতুল খাইরী আল-ইসলামীর চেয়ারম্যান ও মাদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা ফয়েজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র (ASK) সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার এবং মাদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সোলাইমান আহমেদ।উক্ত ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খুল হাদীস মাওলানা মহসিনুল হাসান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সৌদিআরব রিয়াদ শাখার সহ সভাপতি হাফিজ মাওলানা আব্দুল বাকি আহবাব,হেফাজতে ইসলাম নেতা ​মাওলানা মুজ্জামীল তালুকদার, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক ও হবিবপুর মাদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি ভাইস চেয়ারম্যান ​শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, বিশিষ্ট শিক্ষানুরাগী ​মাওলানা নূরুল আলম খান জাহাঙ্গীর, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সভাপতি ​আব্দুল মুনইম শাহীন কামালী,সেক্রেটারি মুফতী আকমল হোসাইন,জামেয়া ইসলামিয়া দারুচ্ছুন্নাহ গোয়াশপুর গোপরাপুর সালদীগা মাদ্রাসার মুহতামীম
​মাওলানা উমর ফারুক,মাওলানা সৈয়দ সানাওয়ার আলী,মাওলানা সৈয়দ ফয়জুল মুরসালিন, মাওলানা রিয়াজ উদ্দিন রাজু, মাওলানা সুহেল আমীন,মাওলানা আহমদুল হক ফয়েজী,মাওলানা ফজলুর রহমান, মাওলানা ডা. ওয়ালি উল্লাহ ওলি, মাওলানা আব্দুল বাসিত,মুহা.জাহাঙ্গীর আহমদ, ফারহান আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।এছাড়া স্থানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
​আলোচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেনএছাড়াও মাদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্বিরাত, হামদ-নাত ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিভিন্ন গ্রুপে বিজয়ী ৫৪ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন মাদীনাতুল খায়রী আল ইসলামিী চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদ ও অতিথিবৃন্দ।পরিশেষে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোস্তাক আহমদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com