শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জরুরি: মঞ্জু সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রবেশ পথের গেটে অগ্নিসংযোগ এমপি কয়ছর আহমেদের প্রচেষ্টায় জগন্নাথপুরের বৃহৎ দুটি সেতু অনুমোদন হওয়ায় হাওরবাসীর মধ্যে আনন্দ যুক্তরাজ্যে বাংলদেশী কমিউনিটিতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের কোনো স্থান নেই নবনির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্ধোধন কালে কয়ছর আহমেদ এমপি; অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি জগন্নাথপুরের সমদল ও ইটাখোলা সহ ২৫৬ সেতু একনেকে অনুমোদন। টুঙ্গিপাড়ায় থানা ও এমপি’র বাড়িতে আগুন জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন

জগন্নাথপুরে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

জগন্নাথপুরে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ  পানিতে ভাসমান অবস্থায় অর্ধগলিত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের চন্ডিডহরে খেয়াখাটের নিকট থেকে এ লাশ উদ্ধার করা হয়। বুধবার ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে  জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের চন্ডিডহর খেয়াঘাটের নিকটে  অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পানিতে ভাসমান  আছে এমন খবরের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তির লাশ পানির স্রোতে উজান থেকে নেমে আসে। অজ্ঞাত মানুষটির বয়স আনুমানিক ২৮-৩০ বছর হতে পারে।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, অর্ধগলিত একটি লাশ পানিতে ভাসছে এমন খবর পেয়ে  আমরা গিয়ে সেটি উদ্ধার করি । লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়না তদন্তের জন্য  সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com