শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

চিরনিদ্রায় শায়িত শায়খ আকবর আলী বড় হুজুর, জানাজায় মুসল্লিদের ঢল

চিরনিদ্রায় শায়িত শায়খ আকবর আলী বড় হুজুর, জানাজায় মুসল্লিদের ঢল

শান্তিগঞ্জ প্রতিনিধি:;

সুনামগঞ্জের প্রখ্যাত আলেমে দ্বীন ও কামরূপদলং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম শায়খ আকবর আলী বড় হুজুরের জানাজায় মুসল্লিদের ঢল নামে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় নিজ গ্রাম শান্তিগঞ্জ উপজেলার কামরূপদলং মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী-শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি হাজার হাজার মুসল্লিরা অংশ নেন। জানাজায় ইমামতি করেন মরহুমের বড়ছেলে মাওলানা আব্দুল হাই।

জানাজায় অংশ নিয়ে স্মৃতিচারণ করে বক্তারা বলেন, শায়খ আকবর আলী বড় হুজুর ছিলেন একজন বরেণ্য আলেমে দ্বীন। তিনি আমৃত্যু দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রেখে কাজ করে গেছেন। তাঁর এ অবদান সুনামগঞ্জের মানুষ কখনো ভুলতে পারবে না। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বক্তারা। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com