সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী 

বঙ্গবীর ওসমানীকে ‘স্বাধীনতা পদক’এ মনোনীত করায় বঙ্গবীর ওসমানী ফাউন্ডেশন ও গবেষণা ইন্সটিটিউটের অভিনন্দন

বঙ্গবীর ওসমানীকে ‘স্বাধীনতা পদক’এ মনোনীত করায় বঙ্গবীর ওসমানী ফাউন্ডেশন ও গবেষণা ইন্সটিটিউটের অভিনন্দন

নিজস্বপ্রতিবেদক: বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণী ওসমানীকে মরণোত্তর ‘স্বাধীনতা পদক’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করায় বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের প্রতি অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছেন বঙ্গবীর ওসমানী ফাউন্ডেশন ও বঙ্গবীর ওসমানী গবেষণা ইন্সটিটিউট।শনিবার (৮ মার্চ) এক বার্তায় এ অভিনন্দন জানান বঙ্গবীর ওসমানী ফাউন্ডেশন ও বঙ্গবীর ওসমানী গবেষণা ইন্সটিটিউট এর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান। তিনি বলেন, বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ অর্জন হলো মহান স্বাধীনতা। আমাদের অহংকার ও গৌরবের এ স্বাধীনতাযুদ্ধে মুক্তিবাহিনীর কমান্ডার-ইন-চীফ হিসেবে ১১টি সেক্টরে সফলভাবে যুদ্ধ পরিচালনা করেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি. ওসমানী। মহান স্বাধীনতার ৫৪ বছর পরে হলেও তাঁকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সরকারের এ ঐতিহাসিক সিদ্ধান্তকে সমগ্র জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে। বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com